নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাল ও ঘটনা

ইতিহাসের গুরুত্বপূর্ণ সাল ও তারিখকে মনে রাখার সবচেয়ে সহজ ও বিজ্ঞান সম্মত পদ্ধতি হলো চার্ট বা তালিকা। একমাত্র ধারাবাহিক ভাবে সাল ও সব ঘটনাকে একত্রে লিপিবদ্ধ করে  পড়লেই ইতিহাসের সাল সংক্রান্ত যাবতীয় ভীতি ও সমস্যাকে দূর করা সম্ভব। ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবে নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাল ও ঘটনা গুলিকে নীচে সাজিয়ে দেওয়া হলো। 

আশা করছি, আজকের আলোচনাটি থেকে কিছুটা হলেও ছাত্রছাত্রীরা উপকৃত হবে এবং খুব সহজেই সাল সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘটনা গুলিকে মনে রাখতে পারবে। 

নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাল ও ঘটনা
নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাল ও ঘটনা 


নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাল ও ঘটনাবলীর তালিকা :-

১৭৬৯ - 

  • নেপোলিয়ন বোনাপার্টের জন্ম (১৭৬৯ খ্রিঃ ১৫ ই আগস্ট ভূমধ্যসাগরের কর্সিকা দ্বীপের অ্যাজাকসিও অঞ্চলে)।

১৭৯৩ - 

  • ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোট গঠন। 

১৭৯৫ - 

  • ফ্রান্সে ডাইরেক্টরী শাসনের সূচনা

১৭৯৬ - 

  • নেপোলিয়ন কর্তৃক ইতালি ও অষ্ট্রিয়া আক্রমণ ও
  • প্রথম শক্তিজোট ভেঙ্গে দেওয়া

১৭৯৭ - 

  • টলেনটিনোর সন্ধি (নেপোলিয়ন ও পোপ ষষ্ঠ পায়াসের মধ্যে) ও 
  • ক্যাম্প - ফোর্মিও সন্ধি স্বাক্ষর (নেপোলিয়ন ও অষ্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় ফ্রান্সিসের সঙ্গে) ।

১৭৯৮ - 

  • পিরামিডের যুদ্ধ ও 
  • নীল নদের যুদ্ধ (দুটি যুদ্ধই হয় নেপোলিয়ন ও ইংল্যান্ডের মধ্যে)।

১৭৯৯ - 

  • ফ্রান্সে ডাইরেক্টরী শাসনের পতন/
  • নেপোলিয়নের ক্ষমতা দখল/
  • কনসুলেটের সংবিধান/শাসন ব্যবস্থা/অষ্টম বছরের সংবিধান প্রবর্তন/
  • নেপোলিয়নের বিরুদ্ধে দ্বিতীয় শক্তিজোট গঠন

১৮০০ - 

  • ব্যাঙ্ক অব ফ্রান্স প্রতিষ্ঠা।

১৮০১ - 

  • কনকর্ডাক বা ধর্মমীমাংসা চুক্তি (পোপের সঙ্গে নেপোলিয়নের) /
  • লুনেভিনের সন্ধি (নেপোলিয়নের সঙ্গে অষ্ট্রিয়ার) ।

১৮০২ - 

  • অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষর (ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে)/ 
  • নেপোলিয়ন যাবজ্জীবন কনসাল পদে ঘোষিত হন।

১৮০৪ - 

  • নেপোলিয়ন সম্রাট হিসাবে নিজেকে ঘোষনা করেন/
  • কোড নেপোলিয়ন প্রবর্তন /
  • নেপোলিয়ন বিরোধী তৃতীয় শক্তিজোট গঠন

১৮০৫ - 

  • অষ্টারলিজের যুদ্ধ (অষ্ট্রিয়া ও রাশিয়ার সঙ্গে নেপোলিয়নের) /
  • প্রেসবার্গের সন্ধি (নেপোলিয়নের সঙ্গে অষ্ট্রিয়ার) /
  • ট্রাফালগারের নৌ যুদ্ধ (ইংল্যান্ডের সঙ্গে নেপোলিয়নের) ।

১৮০৬ - 

  • জেনার যুদ্ধ (নেপোলিয়নের সঙ্গে প্রাশিয়ার) /
  • বার্লিন ডিগ্রি ঘোষনা /
  • মহাদেশীয় অবরোধ ব্যবস্থার সূচনা।

১৮০৭ - 

  • ফ্রিডল্যান্ডের যুদ্ধ (নেপোলিয়নের সঙ্গে রাশিয়ার)/
  • টিলসিটের সন্ধি (নেপোলিয়নের সঙ্গে রাশিয়ার) /
  • ফন্টেনব্লু সন্ধি (নেপোলিয়নের সঙ্গে স্পেনের) /
  • উপদ্বীপের/পেনিনসুলার যুদ্ধ (নেপোলিয়নের সঙ্গে স্পেন ও পোর্তুগালের) /।

১৮০৮ - 

  • এরফার্টের সন্ধি (নেপোলিয়নের সঙ্গে রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারের) /
  • ইউনিভার্সিটি অব ফ্রান্স প্রতিষ্ঠা।

১৮১২ - 

  • নেপোলিয়ন কর্তৃক রাশিয়া /মস্কো আক্রমণ /
  • বোরোডিনোর যুদ্ধ (রাশিয়ার সঙ্গে নেপোলিয়নের)।

১৮১৩ - 

  • নেপোলিয়ন বিরোধী চতুর্থ শক্তিজোট গঠন /
  • লিপজিগের যুদ্ধ বা জাতিসমূহের যুদ্ধ (নেপোলিয়নের সঙ্গে চতুর্থ শক্তিজোটের দেশগুলির) ।

১৮১৪ - 

  • ফন্টেনব্লু সন্ধি (চতুর্থ শক্তিজোটের দেশগুলির সঙ্গে নেপোলিয়নের) ।

১৮১৫ - 

  • ওয়াটার্লুর যুদ্ধ (ইংল্যান্ডের সঙ্গে নেপোলিয়নের)।

১৮২১ - 

  • নেপোলিয়নের মৃত্যু (সেন্ট হেলেনা দ্বীপে) । 

Post a Comment (0)
Previous Post Next Post